টাঙ্গাইলে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা, আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।